গাউছিয়া কমিটির রাঙামাটি কলেজ শাখা কমিটি গঠনকল্পে এক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার এই সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেছেন, নবী রাসুলের প্রেম ও আদর্শ নিয়ে আগামীতে সকলকে এগিয়ে যেতে হবে। নবী ও রাসুলের আদর্শ লালন পালন করলে জীবনে যেমন সুখ শান্তি ও সমৃদ্ধি হবে তেমনি আখেরাতেও শান্তি পাওয়া যাবে। আউলিয়াই কেরামের পদান্ঙক অনুসরণই ইসলামের বাস্তব রুপ রেখা। বক্তারা আরো বলেছেন, মুসলমানদের প্রতিটি ঘরে আহলে সুন্নতের শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। গাউছিয়া কমিটিতে অস্ত্রবাজ ও জঙ্গিবাদের কোন স্থান নেই উল্লেখ্য করে বক্তারা বলেছেন, ইসলামের কোন জায়গায় এসব অপকর্মকারীদের স্থান নেই। বক্তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে শরিয়ত মোতাবেক চলাফেরা করার জন্য সকলের প্রতি আহবান জানান।
রাঙামাটির রিজার্ভ মুখস্থ গাউসিয়া কমপ্লেক্সে গাউছিয়া কমিটি রাঙামাটি সরকারি কলেজ শাখা কমিটি গঠন কল্পে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তারা উপরোক্ত আহবান জানান।
আলহাজ্ব লোকমান কোম্পানীর সহযোগিতায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন গাউছিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ মাহবুব এলাহী সিকদার, গাউছিয়া কমিটি বাংলাদেশ রাঙ্গামাটি জেলার সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আলাউদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ্ব মজিবুর রহমান সেলিম, যুগ্ম সম্পাদক আলহাজ্ব মোঃ লোকমান কোম্পানী, সাংগঠনিক সম্পাদক মোঃ আকবর আলী, চট্টগ্রাম উত্তর জেলার দাওয়াতে খায়ের সম্পাদক আলহাজ্ব সেকান্দর হোসেন চৌধুরী, নির্বাহী সদস্য ওয়াকিল আহাম্মদ, রাঙ্গুনীয়া উপজেলা উত্তর শাখার অর্থ সম্পাদক মোঃ ইলিয়াছ চৌধুরী, নির্বাহী সদস্য বদিউল আলম তালুকদার, রাঙামাটি পৌর শাখার সভাপতি মোঃ মোজাহেরুল ইসলাম ওয়াসিম, সাধারণ সম্পাদক মনছুর আলী, প্রচার সম্পাদক মোঃ নাছির উদ্দিন, রাঙামাটি কলেজ শাখার মোঃ ইব্রাহীম রেজা চৌধুরী, মিজানুর রহমান ও মোঃ আলাউদ্দিন প্রমূখ।
আলোচনা শেষে মোঃ ইব্রাহীম রেজা চৌধুরীকে আহবায়ক ও মোঃ হাসান, মোঃ হোসেনকে যুগ্ম আহবায়ক এবং মোঃ আলাউদ্দিকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট গাউছিয়া কমিটি বাংলাদেশ রাঙামাটি সরকারি কলেজ শাখা গঠন করা হয়। (বিজ্ঞপ্তি)

১১ Comments
ইসলামে যদি অপকর্মকারীদের স্থান নাই থাকে তাহলে হত্যা, লুট, অপহরন, ধর্ষন, নির্যাতন, হানাহানি, মারামারি এগুলো অপকর্ম না। নতুবা যারা এসব হীনকাজগুলো করছে তারা মুসলমানই না। ইসলামী দৃষ্টিতে কথাগুলো ভেবে দেখার জন্য মোমিন ভাইদের প্রতি আহ্বান রইল।
যেখানে ইসলাম চুরি করলে হাত কেটে দেয়ার দন্ড দেয়,সেখানে লুট,ধর্ষন,হত্যা কিভাবে থাকবে বলেন???? প্রশ্নটা ধর্ম নিয়ে না দন্ড নিয়ে সরকার যদি সত্যিই ইসলামি আইন চালু করত তাহলে এ ধরনের ঘটনা কেউ ঘটাতে পারত না
Arifur Rahman, কথাতো সেখানেই। ইসলামে বা কোরআনে যা লিখা আছে তা কতজনে মেনে চলে। যার কারনে ব্যাক্তির অপকর্মের কারনে মানুষজন ইসলামকেই ভুল বুঝে। শুধু ইসলাম নয় কোনো ধর্মই অপকর্ম সমর্থন করে না।
Arifur Rahman, কথাতো সেখানেই। ইসলামে বা কোরআনে যা লিখা আছে তা কতজনে মেনে চলে। যার কারনে ব্যাক্তির অপকর্মের কারনে মানুষজন ইসলামকেই ভুল বুঝে। শুধু ইসলাম নয় কোনো ধর্মই অপকর্ম সমর্থন করে না।
সংগঠনটিই এখন কুরআন-সুন্নাহ অনুযায়ী চলে না। সংগঠনের বেশিরভাগ নেতারা ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কেও জ্ঞান রাখে না।
এ একটি দলই রাংগামাটিতে ইসলাম ধর্ম নিয়ে রং তামাসা করে মুখে বড় বড় সুননাতের কথা বলে আর নিজেরাই তার বিরোধী চলা ফেরা করে.এক মুসলীম ভাই আর এক মুসলীম ভাইকে মসজিদ থেকে মেরে বের করেদেয়া একজন কুরয়ানের হাফেজকে গলা ধককা দিয়ে বের করে দেয়া বিবিন্য জাগাতেগিয়ে খমাতার জোরে মসজিদের কমিটি ভেংগে দেওয়া এ কাজইকি দিনের কাজ?????
ভাই আপনার বানানে বুল আছে
ভাই আমি যুক্ত বর্ন লিখতে একটু দুর্বল
সহমত #Bappy Farid
Bappy Farid আপনি সেই ব্যক্তি না? যেই ব্যক্তি বলেছিলেন জুতা না পড়া অবস্থায় (নতুন জুতা) কোর’আন শরীফের উপর রাখা যায়!!! (নাউজিবিল্লাহ)
আপনার কাছ থেকে ভালো কিছু আশা করা বোকামি, দুই তিনটাকার জন্যে (খেলার মাঠে) ঝগড়া করতেন সেই আবার লেকচার দেয়!! খবিস!
ছোট ভাই কারো পাছার গন্ধ সোংগার আগে নিজের টা চিনতা করা ওচিত এবং কাওকে ছোট করার আগে নিজের টাও চিনতা করা দরকার ছিলো? আর কাকে কি বলতে হয় সেটা না হয় তুমি গোমরাহির কারনে শিখতে পরনাই তাই বলেকি যখন তখন যে কাওকে খারাফ কমেন্ট করে ফেলবা?এটা ওচিত না. তুমি আমার জাইগা থেকে এ কমেন্ট টার উওর কি দিবা??আর ছোট ভাই হিসেবে তুমি আমাকে খবিস বলাটা এটা বেয়াদবি!!!আর দয়া করে সামনে থেকে আমার কোন পোস্ট তোমার ভালো লাগুক বা না লাগুক তুমি আমাকে কোন কমেন্ট দিওনা