মাটিরাঙ্গা প্রতিনিধি
কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র, ইভটিজিং না করি নিরাপদ শিক্ষার পরিবেশ গড়ি, বাল্য বিবাহ বন্ধ করি নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি, বন্ধ হোক নারী নির্যাতন, নিশ্চিত হোক দেশের উন্নয়ন, মাদককে না বলি, নারী নির্যাতন মুক্ত সমাজ গড়ি এমন ফেস্টুন, ব্যানার হাতে নিয়ে মাটিরাঙ্গা থানার বর্ণিল আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা থানা প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে মাটিরাঙ্গা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাটিরাঙ্গা পৌরসভার মাঠে বেলুন উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে ২০২২- উদ্ধোধন শেষে মাটিরাঙ্গা থানার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাটিরাঙ্গা থানার হল রুমে উপ-পরিদর্শক ইব্রাহিম হোসেন এর সঞ্চালনায় অফিসার ইনর্চাজ (ওসি) মুহাম্মদ আলী’র সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) মিজানুর রহমান, ওসি (তদন্ত) আমজাদ হোসেন, তবলছড়ি তদন্ত কেন্দ্রের আইসি মনির হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর জয়নাল আবেদীন, খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রইছ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান ডালিম, সকল ইউপি চেয়ারম্যানগন, কমিউনিটি পুলিশ সদস্য, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ অন্যরা অংশগ্রহণ করেন। এসময় ওসি মুহাম্মদ আলী বলেন, প্রত্যন্ত এলাকায় পুলিশের সেবা পৌঁছে দেওয়ার লক্ষে সারাদেশ-ব্যাপি কমিউনিটি পুলিশিং ডে পালন করছে। জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সর্বত্র যাতে শান্তি শৃংখলা বজায় রাখা যায় সে লক্ষে কাজ করছে কমিউনিটি পুলিশ।
