দীঘিনালা প্রতিনিধি
‘কমিউনিটি পুলিশিং মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র’ স্লোগানে দীঘিনালায় কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় দীঘিনালা থানার আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম পেয়ার আহমেদ’র সভাপতিত্বে বর্ণাঢ্য র্যালী ও উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা বজায় রাখা, নারী পাচাররোধ, বাল্য বিবাহরোধ, মদ, গাজা, ইয়াবা প্রতিরোদ সহ মাদকদ্রব্য থেকে যুব সমাজকে রক্ষা করা এবং সাধারণ জনগনের আইনের সেবা নিশ্চিতকরণে যাবতীয় বিষয়ে আলোচনার মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি মোহাম্মদ কাশেম, বিশিষ্ট সমাজ সেবক হাজি মো. জসিম উদ্দিন, প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকি, সাংবাদিক, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকতা-কর্মচারী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
