নানা অনুষ্ঠানিকতার মধ্য দিয়ে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা জাতিসংঘ দিবস পালন করে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে সপ্তম শ্রেণীর ‘খ’ শাখার শিক্ষার্থীরা তাদের শ্রেণী কক্ষে জাতিসংঘের করণীয় সম্পর্কে বিভিন্ন ব্যানার ফেস্টুন সাটিয়ে রাখে।
শিশুরা বলেন, জাতিসংঘ বিশ্বের সকল দেশ ও জাতির মঙ্গলে কাজ করে। যাতে সকল রাষ্ট্র স্বাধীনভাবে তাদের ভাষা, সংস্কৃতি, ধর্ম পালন করতে পারে সে ব্যবস্থা করে। তারা আরো বলেন, যুদ্ধ নয়; শান্তির পৃথিবী চাই। যুদ্ধ কোনও মঙ্গল বয়ে আনতে পারে না, বরং মানব জাতিকে ধ্বংসের দিকে ধাবিত করে। আর এর ফলো ভোগ করতে হয় শিশুদের। আমরা অশান্ত পৃথিবী চাই না। জাতিসংঘ আরও দক্ষতার সাথে পদক্ষেপ গ্রহণ করে সুন্দর শান্তির পৃথিবী বিনির্মাণে ভূমিকা রাখবে এমটাই প্রত্যাশা এই শিশুদের।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবলিক স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ ছানোয়ার উল আলম, পাবলিক স্কুল এন্ড কলেজের বাংলাদেশ ও বিশ্বপরিচয় শিক্ষক সুরাইয়া ইয়াসমিন, শাহনাজ নাসরীন ও খোরশেদা আক্তার।(বিজ্ঞপ্তি)
