কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙামাটি কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা পুলিশের অভিযানে ১ শত ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়েছে। এসময় অংক্রাসং মারমা(৪২) নামে একজনকে আটক করা হয়েছে। আটক অংক্রাসং চিৎমরম ইউনিয়নের ১নং ওয়ার্ডের ফুইট্যাছড়ি এলাকার বাসিন্দা বলে জানান চন্দ্রঘোনা থানার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী।
গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টায় থানার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী ও পুলিশ পরিদর্শক (তদন্ত) ইসতিয়াক আহমেদের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে চিৎমরম ইউনিয়নের ফুইট্যাছড়ি এলাকা হতে অংক্রাসং মার্মা (৪২) কে আটক করে।
এইসময় তাঁর বসতঘর হতে ১৩টি সাদা প্লাস্টিকের কন্টেনারে প্রতিটিতে ১০ লিটার করে ১ শত ৩০ লিটার চোলাই মদ অবৈধভাবে হেফাজতে রেখে বিক্রয়কালীন স্থানীয় কার্বারি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জব্দ করা হয় এবং তাঁকে আটক করা হয় ।
ওসি জানান, আটক অংক্রাসং মারমা বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
