কাউখালী প্রতিনিধি ॥
“আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাউখালীতে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২। শনিবার সকালে উপজেলা পরিষদ প্রঙ্গনে নিরাপদ সড়ক চাই কাউখালী শাখার আয়োজনে র্যালি, লিফলেট বিতরণ ও আলোচনা সভার মাধ্যমে এ দিবস পালিত হয়।
কাউখালী উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান নিংবাইউ মারমার সভাপতিত্বে নিরাপদ সড়ক চাই কাউখালী শাখার সাধারণ সম্পাদক মনির হোসেনের সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার নাজমুন আরা সুলতানা। এতে বিশেষ অতিথি ছিলেন কাউখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম, বিআরডিবি (ইউসিসি) চেয়ারম্যান বেলাল উদ্দীন, এছাড়াও উপস্থিত ছিলেন নিসচা কাউখালী শাখার উপদেষ্টা সাংবাদিক মো. আরিফুল হক মাহবুব, মো. আলী আহম্মদ, মো. আজিজুর রহমান (মাষ্টার), নিসচা কাউখালী শাখার সভাপতি মো. হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক মো. হারুনুর রশিদ সহ সকল সদস্যবৃন্দ।
এবারের প্রতিপাদ্যকে বিষয়কে সামনে রেখে আলোচনা সভায় বক্তারা জাতিসংঘ ঘোষিত সড়ক দূর্ঘটনার ৫টি অতি ঝুঁকিপূর্ণ বিষয় ১) গতি নিয়ন্ত্রণ, ২) হেলমেট ব্যবহার, ৩) মাদক সেবন করে গাড়ি না চালানো, ৪) শিশু আসন নিশ্চিত করা ও ৫) সিটবেল্ট ব্যবহার আইনের মাধ্যমে নিশ্চিত করা জোর দাবি জানান।
