কাউখালী প্রতিনিধি
রাঙামাটির কাউখালীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। এ ঘাটনায় আহত হয়েছে অন্তত ১০ জন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কাউখালী সুগারমিল সড়কের উত্তর নাইল্যাছড়ি ও চট্টগ্রাম রাঙামাটি সড়কের সুগারমিল বন বিভাগের খাশখালী রেঞ্জ অফিসের সামনে এ পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়- শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম- গ-৭৮৫০ নম্বরের চাঁদের গাড়ী উপজেলার কলমপতি ইউনিয়নের ছোটডলু এলাকা থেকে বাঁশ বোঝাই করে কাউখালী সুগারমিল সড়ক দিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলো। উত্তর নাইল্যাছড়ি এলাকায় একটি কালভার্ড পার হওয়ার সময় মূল সড়কেই চাকা ডেবে গিয়ে গাড়িটি উল্টে যায়। এসময় গাড়ীর পিছনে কেরিয়ারে দাড়িয়ে থাকা সাহাব উদ্দিন (৫৫) গাড়িটি উল্টে যাচ্ছে দেখে লাফ দিলে বাঁশের নিচে চাপা পড়ে। স্থানীয়রা জানান- সাহাব উদ্দিনের বাড়ীর সামনে দিয়ে গাড়িটি যাবে তাই বাড়ী যাওয়ার জন্য গাড়িতে উঠেছিলো সে। পথেই তার মৃত্যু হল।
এদিকে রবিবার সকাল ৬ টার দিকে চট্টগ্রাম রাঙামাটি সড়কের কাউখালীর সুগারমিল খাশখালী রেঞ্জ বন বিভাগের অফিসের সামনে একটি ইন্সুইরেন্স কোম্পানি মুন্সিগঞ্জ জোনের সদস্যদের বহনকারী পর্যটকবাহী ঢাকা মেট্রো বাস ও চট্টগ্রাম-গ-৮৫৪৬ চাঁদের গাড়ি (জীপ) এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও অন্তত ১০ আহত হয়েছে বলে স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছেন উদ্ধার কাজে যাওয়া কাউখালী ফায়ার সার্ভিসের ইন্সপেকটর মো. রেজাউল করিম। তিনি জানান- ফায়ার সার্ভিস টিম পৌছানোর আগেই স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়েছে। গাড়ি ২ দুটি মূল সড়কে পড়ে থাকায় যান চলাচলে বিঘ্নিত হচ্ছিলো আমরা তা ক্লিয়ার করে দিয়েছি। ঘটনাস্থলে কাউকে পাওয়া না যাওয়ায় নিহত ও আহত কারও পরিচয় পাওয়া যায়নি। কাউখালী থানার অফিসার ইনচার্জ পারভেজ আলী জানান- উত্তর নাইল্যাছড়ি ঘটনায় নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশের সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে কাউখালী থানায় কোন মামলা হয়নি। চট্টগ্রাম রাঙামাটি সড়কের দুর্ঘটনাটি কাউখালীর সিমানার রাঙ্গুনিয়া থানার আওতায় পড়েছে।
চট্টগ্রাম রাঙামাটি সড়কের দুর্ঘটনায় ১ জন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ মাহবুব মিল্কী জানান- এঘটনায় মামলা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি পুলিশের জিম্মায় আছে।
Previous Articleরাঙামাটি জেলা ছাত্রলীগের সম্মেলন কবে ?
Next Article পাহাড়ের পর্যটনে স্থানীয়দের সম্পৃক্ত করার পরামর্শ
