সাইফুল হাসান
রাঙামাটিতে নবাগত পুলিশ সুপার মীর আবু তৌহিদের সাথে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার বিকালে রাঙামাটি পুলিশ সুপার কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, পার্বত্য জেলা রাঙামাটি পর্যটন নগরী। এখানে সারা বছরই পর্যটকদের আনাগোনা থাকে। তাই পর্যটকদের নিরাপত্তার জন্য আমরা কাজ করবো। মাদক নিয়ে জিরো টলারেন্সে আমরা থাকবো। কোনভাবে মাদক সহ্য করা হবে না। সাইবার ক্রাইম সম্পর্কে পুলিশ সুপার বলেন, যারা সাইবার ক্রাইম করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া যে সকল নারী সাইবার ক্রাইমে ক্ষতিগ্রস্ত হবে তাদেরকে সহযোগিতার জন্য আমরা বিশেষভাবে কাজ করবো। পার্বত্য জেলার সড়ক যেন নিরাপদ ও সুশৃঙ্খল থাকে সে বিষয়ে কাজ করবো। নবাগত পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, রাঙামাটি জেলা ও জেলার মানুষের জন্য আমরা কাজ করতে চাই। কাজের মধ্যে দিয়ে আমাদের সেবা পৌঁছে দিতে চাই এবং কাজের মধ্যদিয়ে নাম রেখে যেতে চাই।
মতবিনিময় সভায় জেলা পুলিশের কর্মকর্তা এবং জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সাংবাদিকরাও এসময় তাদের বক্তব্যে নানান বিষয় তুলে ধরে পুলিশের দৃষ্টি আকর্ষন করেন এবং সম্পর্কের হৃদ্যতা ও বন্ধুত্বপূর্ণ দিকটির বিষয় স্মরণ করিয়ে দেন।
Previous Articleশারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সভা সেরে নিলো জেলা প্রশাসন
Next Article জুরাছড়িতে অংসুই প্রু চৌধুরীর দিন কাটলো ব্যস্ততায়
