নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটিতে কর্মরত প্রগতিশীল সাংবাদিকদের নিয়ে গড়া রাঙামাটি সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। শনিবার দুপুরে সমিতির অস্থায়ী কার্যালয়ে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটি আগামী দুই বছর দায়িত্বপালন করবে।
নতুন কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন ডিবিসি নিউজের রাঙামাটি প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরী। সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন দৈনিক পার্বত্য চট্টগ্রাম, পাহাড় টোয়েন্টিফোর ডট কম এর ফিচার এডিটর ও দীপ্ত টিভির রাঙামাটি প্রতিনিধি মিশু দে ও অর্থ সম্পাদক মনোনীত হয়েছেন দৈনিক বণিক বার্তার রাঙামাটি প্রতিনিধি প্রান্ত রনি।
৯ সদস্য নির্বাহী পরিষদের অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি হিসেবে দৈনিক পার্বত্য চট্টগ্রামের প্রধান আলোচকচিত্রী তৌসিফ মান্নান ও চ্যানেল টুয়েন্টিফোরের রাঙামাটি প্রতিনিধি জিয়াউল হক, সহ-সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক কালের কণ্ঠের লংগদু প্রতিনিধি আরমান খান, সদস্য হিসেবে আনোয়ার হোসেন ও তানিয়া এ্যানি। একটি সদস্যপদ কো-অপ্ট রয়েছে।
এর আগে বেলা ১২টায় বার্ষিক সাধারণ সভা শুরু হয়। সভায় সংগঠনের বিগত কমিটির সভাপতি জিয়াউল হক’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিশু দে’র পরিচালনায় সংগঠনের কোষাধ্যক্ষ অর্থ রিপোর্ট উপস্থাপন করেন। সংগঠনের উল্লেখযোগ্য বিষয়গুলো নিয়ে আলোচনায় অংশ নেন সংগঠনের সদস্যরা।
পরে বিগত কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয় এবং সাধারণ সভার প্রথম অধিবেশন শেষ হয়।
পরবর্তী সেশনে বিগত কমিটি বিলুপ্ত করে কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে আলাপ আলোচনার মাধ্যমে সংগঠনের পরবর্তী নেতৃত্ব নির্ধারণ করেন সংগঠনের নির্বাহী কমিটির সদস্যরা।
