নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি
খাগড়াছড়িতে চাচা, চাচাতো ভাইয়ের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাৎ, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও বসতঘর পুড়িয়ে প্রাণে মেরে ফেলার হুমকির অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
বৃহস্পতিবার(০৮ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে সরকারের কাছে নিরাপত্তা চেয়ে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগি মোক্তার মিয়া।
লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, আমাদের বাবা এমদাদ মিয়ার নামে বেশ কিছু জায়গা রয়েছে। বাবার মৃত্যুর পর আমরা পাঁচ ভাই পরিচর্যা করতে গেলে আমাদের চাচা মো. খলিল মিয়া, মো. জসিম উদ্দিন এবং চাচাতো ভাই ইকবাল হোসেন বাঁদা দেয়। তাঁরা আমাদের বাবার নামীয় ও ভোগ দখলীয় সম্পত্তি দখলের ষড়যন্ত্র করছে।
ইতিমধ্যে আমাদের পাঁচ ভাইয়ের বিরুদ্ধে ৭/৮ টি মামলা দায়ের করেছে। এছাড়া আমাদের বাড়ীঘর পুড়িয়ে দিয়া প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তারা।
