নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নারায়নগঞ্জে যুবদল নেতা শাওন হত্যাকান্ডের প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ-সমাবেশে হয়েছে।
মিছিলের ছাত্রদলের নেতাকর্মী মাথায় কাফনের কাপড় পড়ে এ সময় হাজারো নেতাকর্মীর অংশগ্রহন করে।
শনিবার(০৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় শহরের মিল্লাত চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে আদালত সড়কে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, সরকার গদি রক্ষা করতে হত্যার পথ বেছে নিয়েছে। হত্যা করে বিএনপিকে দমানো যাবে না বলে বলেন বক্তারা।
সমাবেশে বক্তব্য রাখেন,খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এমএন আবছার,সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা ও যুগ্ন সাধারন সম্পাদক অনিমেষ চাকমা রিংকু।
এ সময় উপস্থিত ছিলেন,খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, নাসির আহমেদ চৌধুরী,মংসুইথোয়াই চৌধুরী, যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
