খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়িতে ওএমএস এর চাল দেয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি সদরের শাল বাগান এলাকায় এ চাল বিতরণ উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।
খাগড়াছড়ি জেলায় প্রায় সাড়ে ৮২ হাজার টিসিবি কার্ডধারী সপ্তাহে দুইবার ৫ কেজি করে ওএমএস এর চাউল পাবেন। খাগড়াছড়ি পৌর শহরের নয়টি ওয়ার্ডে নয়জন ডিলাকে শুক্র ও শনিবার বাদে প্রতিদিন টিসিবি ও সাধারণ লোকদের জন্য দুই মেট্রিকটন করে চাউল দেয়া হবে।
খাগড়াছড়ি জেলা খাদ্য কর্মকর্তা সুমাইয়া নাজনীন বলেন জেলার কোন খাদ্য ঘাটতি নেই। আজ থেকে জেলা সদরসহ সকল উপজেলায় ওএমএস এর মাধ্যমে সাধারণ মানুষ ও টিসিবি কার্ডধারীরা চাউল পাবেন ৩০ টাকা করে।
