থানচি প্রতিনিধি ॥
বান্দরবানে থানচিতে টিসিবি পণ্য হাতে ফের প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়েছে পাহাড়ের মানুষ। বাণিজ্য মন্ত্রণালয়ে অনুমোদনে পাহাড়ে খরা রৌদ্রে জুমের ফসল আশানুরুপ ফলন না হওয়া সময়ের বিশেষ ট্রাকসেল কার্যক্রমে আওতায় উপজেলা দুই ইউনিয়নের ২৫০০ আড়াই হাজার পরিবারকে নির্ধারিত কার্ড মাধ্যমে এর সুবিধা দেয়া হয়েছে। ট্রেডিং কর্পোরেশন অপ বাংলাদেশ (টিসিবি) পণ্য হিসেবে তেল ২ কেজি, ডাল ২ কেজি, চিনি ১কেজি মোট ৫ কেজি ৪০৫ টাকা মূল্যে ক্রয় করতে পারায় পাহাড়ে হত দরিদ্র,অসহায়, অস্বচ্ছল পরিবারগুলি সন্তোষ প্রকাশ করেন।
থানচি কলেজ পাড়া বাসিন্দা য়ইহ্লাচিং মারমা বলেন, আমার স্বামী মারা গেচ্ছে ৫ বছর আগে। আমাকে শীতকালীন কম্বল, ভিজিএফ সুবিধা দিয়েছে। তাই একটু স্বচ্ছল অবস্থানে আছি। এবার টিসিবি পণ্য সুবিধা পেয়েছি। আমি প্রধানমন্ত্রীকে হাজার বছর বেঁচে থাকা জন্য মন থেকে দোয়া করি এবং কৃতজ্ঞতা জানাই।
বুধবার সকালে উপজেলা তথ্য সেবা প্রাঙ্গণে টিসিবি পণ্য বিক্রির মাধ্যমে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা: আবুল মনসুর। এ সময় থানচি সদর ইউপি চেয়ারম্যান অংপ্রু ¤্রাে, প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, ট্যাগ অফিসার হিসেবে উদ্ভিদ সংরক্ষণ ও উপসহকারী কৃষি কর্মকর্তা বিশ্বজিত দাশ গুপ্ত, থানচি সদর ইউপি ১,২,৩ নং ওয়ার্ডে সংরক্ষিত সদস্যা হ্লাহ্রায়ি মারমা, ৪,৫,৬ ওয়ার্ডে সদস্যা নুচিংপ্রু মারমা, ৭,৮,৯ ওয়ার্ডে সদস্যা রিংকো ম্রো, মেম্বার ডেভিট ত্রিপুরা, শৈখ্যাইঅং মারমা উপস্থিত ছিলেন।
নির্বাহী কর্মকর্তা মুহা: আবুল মনসুর জানান, এই কার্যক্রমের আওতায় উপজেলার দুইটি ইউনিয়নে আড়াই হাজার পরিবার কার্ডধারী টিসিবি’র বিশেষ ট্রাকসেল পণ্য ক্রয় করতে পারবেন। দুর্গমতা কারণে রেমাক্রী ও তিন্দু ইউনিয়নের আওতায় নেই।
