নানিয়ারচর প্রতিনিধি ॥
রাঙামাটির নানিয়ারচর উপজেলায় বুড়িঘাট গ্রামে মো. শাহজাহান (২৫) নামে এক যুবক আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। সে ওই এলাকার মোহাম্মদ হানিফের ছেলে। রবিবার সকালে বিষপান করার পর দুপুরে তাঁর মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক সমস্যা সমাধানে স্থানীয় ইউপি সদস্যর নিকট মোহাম্মদ হানিফ তারা ছেলের বিষয়ে বিচার দেয়। শনিবার গ্রাম্য বিচারে পিতার দাবি ছিল তার ছেলে তাকে ঝগড়ার মাঝে মারধর করেছে, তবে তা অস্বীকার করে শাহজালাল। পরে সেখানকার ইউপি সদস্য ও গ্রামের মুরুব্বিরা রায় দেন পিতাকে মারধর না করলেও পিতার পায়ে ধরে মাফ চাইতে হবে ছেলের। আর সেই অভিমানে শাহজালাল রবিবার সকালে পোকা মারার বিষ খেয়ে নিজ বাসায় পড়ে থাকে। পরে স্থানীয় এবং স্বজনরা তাকে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এবং উন্নত চিকিৎসার লক্ষ্যে তাকে রাঙামাটি সদর হাসপাতালে প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসকরা।
পরে রাঙামাটি সদর হাসপাতালে দুপুর দুইটার দিকে মারা যায় শাহজালাল। মৃত্যুকালে তার একটি তিন মাসের পুত্র সন্তান রয়েছে বলে জানিয়েছেন বুড়িঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কল্পনা চাকমা।
নানিয়ারচর থানার ইনচার্জ সুজন হালদার জানায়, বুড়িঘাটে বিষপান করা সেই যুবককে সকালে সদর হাসপাতালে নেয়া হয়েছিল। পুরে দুপুরে তাঁর মৃত্যু হয়।
