কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙামাটির কাপ্তাই উপজেলার কাপ্তাই ইউনিয়ন পরিষদে মৎস্য ও প্রাণিসম্পদ সম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ বন্ধকালীন মৎস্যজীবীদের মাঝে বিশেষ ভিজিএফ (চাল) খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এইসময় কাপ্তাই হ্রদের তালিকাভূক্ত ৬শত ৮৬ জন মৎস্যজীবির মাঝে প্রত্যেককে ২০ কেজি চাল বিতরণ করা হয়।
বৃহস্পতিবার সকালে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান উপস্থিত থেকে মৎস্যজীবির মাঝে চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রুহুল আমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ট্যাগ অফিসার নাজমুল হাসান, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী মো. আব্দুল লতিফসহ ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, কাপ্তাই হ্রদে মাছের প্রজনন কার্যক্রম বৃদ্ধির জন্য প্রতি বৎসরের ১ মে হতে ৩ মাসের জন্য কাপ্তাই হ্রদে মৎস আহরণ ও বিপণন কার্যক্রম বন্ধ থাকে। এইসময় সরকার তালিকাভুক্ত কর্মহীন মৎসজীবিদের জন্য বিশেষ ভিজিএফ (চাল) খাদ্য সহায়তা প্রদান করে।
