কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই ইউনিয়ন এলাকায় আবারও টিসিবির পণ্য বিক্রয় শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। ওইদিন সকাল ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ইউনিয়ন পরিষদ এলাকায় টিসিবির পণ্য বিক্রয় করা হয়। ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের প্রায় এক হাজার ১শ’ জন কার্ডধারীর নিকট তেল, চিনি ও মসুর ডাল বিক্রয় করা হয়। টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ।
এসময় উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, উপজেলা তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবুল কাশেম, আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন রাজধন, ইউপি সদস্য সেলিনা পারভিন, মইন উদ্দিন ও মো. হোসেন। টিসিবির ডিলার কাঞ্চন চৌধুরী জানান, পণ্য নিতে এসে দীর্ঘ লাইন ধরতে হয়। এতে কিছুটা বিলম্ব হলেও সঠিকভাবে পণ্য সরবরাহ করতে পেরেছি। আগামী সোমবার আবার পণ্য বিক্রয় করা হবে বলে জানান।
