কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙামাটির কাপ্তাইয়ে ৪১ বিজিবির বিশেষ অভিযানে সেগুন ও গামারি কাঠ উদ্ধার করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টা দিকে কাপ্তাইয়ের ওয়াগ্গা মৌজার বড় পাগলী পাড়া এলাকায় পাচারের উদ্দেশে জড়োকৃত আড়াইশ ঘনফুট সেগুন ও গামারি কাঠ উদ্ধার করেছে কাপ্তাই বিজিবি। যার আনুমানিক মূল্য আড়াই লক্ষ টাকা।
কাপ্তাই ৪১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাব্বির আহমেদ জানান, উদ্ধারকৃত কাঠগুলো বৃহস্পতিবার সকালে ঐ স্থান থেকে কাপ্তাই বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে।
