কাপ্তাই প্রতিনিধি ॥
চন্দ্রঘোনা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা, নগদ অর্থসহ কাছমিন আক্তার(৪২) নামে এক নারী পাচারকারীকে আটক করা হয়। গত বুধবার রাতে থানা এলাকার বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর থেকে ওইদিন রাতে ১৫ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। এসময় ওই নারীর কাছ থেকে মাদক বিক্রির নগদ ১ লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হয়। আটক নারী শফিপুর এলাকার মৃত কাউয়াল আকন্দের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী জানান, গোপন সংবাদ পেয়ে গত বুধবার রাত ৮টা ৪০ মিনিটে এসআই আজিজ ও থানার পুলিশ সদস্যরা বাঙ্গালহালিয়া শফিপুর এলাকার ২ নম্বর মসজিদপুর টিলায় অভিযান চালিয়ে কাছমিন আকতারকে তার বসতঘর থেকে আটক করে। এসময় মহিলা পুলিশের মাধ্যমে তার দেহ তল্লাশি করে পলিথিনে মোড়ানো ১৫ পিছ ইয়াবা পাওয়া যায়। এছাড়া তার কাছে মাদক বিক্রির এক লাখ ৫০ হাজার টাকা জব্দ করে পুলিশ। আসামির বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। আটক কাছমিন আক্তারকে বৃহস্পতিবার রাঙামাটি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি।
