এম. সুজন, নানিয়ারচর ॥
রাঙামাটির নানিয়ারচর সম্পন্ন হলো দুই দিনব্যাপি উপজেলা পুষ্টি সমন্বয়ক কমিটির (ইউএনসিসি)পুষ্টি পরোক্ষ কর্মসূচি বিষয়ক সতেজকরণ প্রশিক্ষণ। উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে ও বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনিস্টিটিউট (বারটান)এবং লিডারশীপ টু এনসিউর এডইকুয়েট নিউট্রিশন (লীন) প্রকল্পের সহযোগিতায় নানিয়ারচর হর্টিকালচার সেন্টারের অডিটোরিয়াম কক্ষে মঙ্গলবার দুইদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা।
বুধবার নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলুর রহমান প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করেন।
প্রশিক্ষণের লিডারশীপ টু এনসিউর এডইকুয়েট নিউট্রিশন (লীন) প্রকল্পের উপজেলা সমন্বয়ক রুনু চাকমার তত্ত্বাবধানে মা ও শিশুর পুষ্টিগতযতœ ও সেবা, অপুষ্টি প্রতিরোধ, কিশোর কিশোরী ও বয়স্কদের পুষ্টি, নিরাপদ খাদ্য, স্থানীয় প্রচলিত খাদ্যের প্রচলন, বাল্যবিবাহ ও প্রতিকার, জেন্ডার বৈষম্য, নারীক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করে দুই দিনব্যপি এই প্রশিক্ষণে বক্তৃতা দেন বক্তারা।
