নানিয়ারচর প্রতিনিধি ॥
রাঙামাটির নানিয়ারচরে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এই মাসিক সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা, ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক, নানিয়ারচর জোন সুদক্ষ দশের ওয়ারেন্ট অফিসার মো. কামরুজ্জামান, নানিয়ারচর থানার ওসি সুজন হালদারসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এতে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস, মাদক, ইভটিজিং প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনামুলক বক্তব্য দেন বক্তারা।
