নিজস্ব প্রতিবেদক ॥
সারাদেশে নজিরবিহীন লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ পালন করেছে রাঙামাটি বিএনপি। রবিবার সকালে শহরের বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে এসে বিক্ষোভ সমাবেশে অংশ নেয়।
সমাবেশে জেলা বিএনপির সভাতি দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় কার্যনির্বাহী কমিটির মৎস্য বিষয়ক সম্পদক ও সাবেক সাংসদ লুৎফর রহমান কাজল। সমাবেশ বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় কার্যনির্বাহী কমিটির ধর্ম বিষষক সহ-সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান, সাবেক সাংসদ মনিস্বপন দেওয়ান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম শাকিল।
সমাবেশে বক্তারা সরকারের জ্বালানি নীতির সমালোচনা করে বলেন, সরকার কুইক রেন্টালের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। যার প্রভাব বর্তমানে পড়তে শুরু করেছে। জ্বালানি সঙ্কটের নামে দুর্নীতি ঢাকার চেষ্টা করছে। সরকারের ভুল নীতির কারণে আজ সারা দেশে লোডশেডিংয়ের মাধ্যমে জনগণকে কষ্ট দেয়া হচ্ছে। বক্তারা আগামী নির্বাচন নিরপেক্ষ সরকারের মাধ্যমে আয়োজনের দাবি করে বিএনপিবিহীন কোনও নির্বাচন করতে না দেয়ার হুঁশিয়ারি ব্যক্ত করেন।
