ঝুলন দত্ত, কাপ্তাই ॥
খাদ্য মন্ত্রণালয় সম্প্রর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার বলেন, ৩০ বছর আগেও এই ডংনালায় রাস্তা, বিদ্যুৎ ছিল না, কিন্তু আজ মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার আন্তরিকতায় দুর্গম এলাকায়ও উন্নয়ন যজ্ঞ চলছে। শেখ হাসিনার নেতৃত্বে তিন পার্বত্য জেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আবারোও আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে। তিনি শুক্রবার সকাল ১০টায় কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের ডংনালা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে তাঁকে দেওয়া সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে চলতি মাসে এই স্কুলটি এমপিওভুক্ত হওয়ায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডংনালা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি থোয়াইপ্রু মারমার সভাপতিত্বে সাবেক ছাত্র নেতা মো. সালাউদ্দিনের সঞ্চালনায় এইসময় বিশেষ অতিথির বক্তব্য দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী ও দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, চন্দ্রঘোনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইশতিয়াক আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদ, রাঙামাটি জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. হানিফ, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বির্দশন বড়ুয়া, যুগ্ম সম্পাদক সুজন তঞ্চঙ্গ্যা ধনা, সাংগঠনিক সম্পাদক ও চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরঞ্জিত তঞ্চঙ্গ্যা, বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা, রাইখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুইচাপ্রু মারমা, সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার, ৩২১নং রাইখালী মৌজার হেডম্যান উসুয়ে সুয়ে চৌধুরী( মিশুক)। স্বাগত বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষক মিঠুন কান্তি সাহা। সংবর্ধনা অনুষ্ঠানে স্কুল পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্তের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
