রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার আগুনে ক্ষতিগ্রস্ত দূরছড়ি বাজার পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে রাঙামাটি জেলা বিএনপি। শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে করে বিএনপি নেতারা সরকারের কাছে অবিলম্বে বাঘাইছড়িসহ রাঙামাটিতে নৌ ফায়ার সার্ভিস চালু করার জোর দাবী জানান ।
এসময় রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু,সাধারন সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন,সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল,পৌর বিএনপির সভাপতি শফিউল আজম,বাঘাইছড়ি উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জাবেদুল ইসলামসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এসময় জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার বলেন, সরকার যদি পাহাড়ের এইসব দুর্গম উপজেলায় নৌ ফায়ার স্টেশনের ব্যবস্থা করত,তবে দিনের পর দিন বারবার এইসব ক্ষতি পোহাতে হতনা। তিনি অবিলম্বে বাঘাইছড়ির জন্য স্বতন্ত্র ফায়ার স্টেশন নির্মাণের দাবি জানান এবং একইসাথে রাঙামাটি নৌরুটের এলাকাগুলোকে আগুনের বিপদ থেকে বাঁচাতে নৌ ফায়ার স্টেশন চালুর দাবি করেন।
