নিজস্ব প্রতিবেদক
পার্বত্য জেলা রাঙামাটিতে পবিত্র ঈদুল আজহা’র জামাত এ বছর স্ব স্ব মসজিদেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর(এনডিসি) হাসান মোঃ শোয়েব।
তিনি বলছেন,বর্ষাকাল এবং করোনার কারণে সারাদেশের মতো বাড়তি সতর্কতা হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
রাঙামাটি শহরের প্রায় সকল মসজিদেই সকাল আটটায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে জেলা তথ্য অফিস ও ইসলামিক ফাউন্ডেশন।
ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানিয়েছেন, ধর্ম মন্ত্রনালয়ের নির্দেশনা মোতাবেক সকাল আটটায় প্রথম জামাত অনুষ্ঠিত হবে প্রায় সকল মসজিদেই।
Previous Articleডা: শহীদ তালুকদারের পাশে পুরো খাগড়াছড়ি
Next Article রামগড়ে দরিদ্রদের জন্য বিজিবির ঈদ উপহার
