নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটি পার্বত্য জেলায় করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের মাঝে আর্থিক প্রণোদনার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ব্যবস্থাপনায় এই চেক তুলে দেয়া হয়।
রাঙামাটি জেলা পরিষদ সদস্য ঝর্ণা খীসার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। আরো বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতাব্বর, অংসুছাইন চৌধুরী, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম ও নারী উদ্যোক্তগণ।
প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী। তাঁরা এগিয়ে এসেছে বলেই আজ দুর্বার গতিতে দেশ এগিয়ে যাচ্ছে। সরকার চায় সকল মানুষ দেশের উন্নয়নের এই অগ্রযাত্রায় শামিল হোক। তাই করোনাকালে যে সকল ক্ষুদ্র নারী উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের প্রণোদনা প্রদান করা হয়েছে। এই প্রণোদানার অর্থ সঠিকভাবে কাজে লাগিয়ে উদ্যোক্তাদের পুনরায় ঘুরে দাঁড়াতে সহায়ক ভূমিকা পালন করবে। জেলার ১২০ নারী উদ্যোক্তাদের হাতে ৩০ হাজার টাকা করে মোট ৩ লাখ ৬০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়।
