রিকোর্স চাকমা ।।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় প্রথম নারী উপজেলা নিবার্হী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন রোমানা আক্তার। বাঘাইছড়ি উপজেলা আয়তনে বাংলাদেশের বৃহত্তর উপজেলা। এখানে বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষের বসবাস। ১৯৮৪ সালে বাঘাইছড়িকে উপজেলা ঘোষণা করার পর এবারই প্রথম নারী ইউএনও হিসেবে তিনিই যোগদান করেছেন।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রথম নারী ইউনো হিসেবে কর্ম ব্যস্ততার প্রথম দিন শুরু হয়। এসময় তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন।
এবিষয়ে উপজেলার প্রথম নারী ইউএনও রোমানা আক্তার বলেন, এটা আমার কাছে অবশ্যই চ্যালেঞ্জিং এবং অনেক মানে ভালো লাগার একটা বিষয়। যেহেতু আমি প্রথম নারী ইউএনও বাঘাইছড়ি উপজেলায় এটা আমার জন্য আনন্দের বিষয় মানে চ্যালেঞ্জিং ও পাশাপাশি আনন্দের। আমার মূল উদ্দেশ্য হচ্ছে যেহেতু এখানে পাহাড়ি ও বাঙালি আছে আর বাংলাদেশ একটি সম্প্রীতি দেশ। এই সম্প্রীতি দেশে পাহাড়ি ও বাঙালি বিষয় আমি মিলেমিশে কাজ করতে চায় এবং আমার যারা এখানে আছেন সকলের সহযোগিতা নিয়ে আমি বাঘাইছড়ি উপজেলায় যে সমস্ত সমস্যা গুলো আছে যথাসম্ভব মিনিমাইজ করা যায়।
