সৈকত বাবু
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট রাঙামাটি পৌরসভা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রাঙামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে টুর্নামেন্টের বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ করেন রাঙামাটি ক্রীড়াবিদ পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী কামাল উদ্দিন।
এ সময় রাঙামাটি সদর উপজেলা শিক্ষা অফিসার দীপিকা খীসা, সহকারী শিক্ষা অফিসার জগদীশ চাকমা, সহকারী শিক্ষা অফিসার তাপসী চাকমা সহ অন্যান্য শিক্ষা কর্মকর্তা সহ শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় বঙ্গবন্ধু বালক দলের খেলায় কাটাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রেকারে ৬-৫ গোলে শাহ বহুমুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব বালিকা দলের খেলায় কাটাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫-০ গোলে ডিয়ার পার্ক সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
টুর্নামেন্টে রাঙামাটি পৌর এলাকার ২৬ টি প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা ৫২ টি টিম অংশ গ্রহণ করছে।
