রাঙামাটির পৌর এলাকার ২ হাজার শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে রাঙামাটি রিজিয়ন। রোববার সেনা রিজিয়ন দপ্তরে কম্বল বিতরণ করা হয়।
রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ গোলাম ফারুক শীতার্ত দরিদ্র জনগোষ্ঠীর হাতে কম্বল তুলে দেন।
এ সময় রাঙামাটি সদর জোন কমান্ডার লেঃ কর্নেল রেদুওয়ানুল ইসলামসহ অন্যান্য সেনা কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এ সময় রিজিয়ন কমান্ডার বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের নিরাপত্তার সেনাবাহিনী যেমন কাজ করে যাচ্ছে তেমনি দরিদ্র জনগোষ্ঠীর মাঝে যে কোন সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সেনাবাহিনী কখনোই কুন্ঠা বোধ করে না। তিনি বলেন, সেনাবাহিনীর প্রতিটি ইউনিটের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর জন্য কিছু কিছু কাজ হচ্ছে। তারই আলোকে রাঙামাটি রিজিয়নের পক্ষ থেকে পার্বত্য অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে।
