জিয়াউল জিয়া ॥
রাঙামাটিতে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার সকালে শহরের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই সহায়তা প্রদান করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য বাসন্তী চাকমা, রাঙামাটি জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত দেওয়ান (রিপা), বিভিন্ন ওয়ার্ডের মহিলা নেত্রীরা উপস্থিত ছিলেন।
রাঙামাটির পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ৫শত জন নারীকে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। এসময় সংসদ সদস্য বাসন্তী চাকমা বলেন, নানা কারণে নারীরা অবহেলার শিকার হয়। নারীদের বাদ দিয়ে দেশ কখনো এগিয়ে যেতে পারবে না। নারীদের বিষয়ে প্রধানমন্ত্রী সব সময় আন্তরিক। আগামীতেও এই সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
