আরমান খান, লংগদু ॥
‘প্রকৃতির ঐকতানে টেকসই জীবন’ প্রতিপাদ্য বিষয়ের আলোকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালি করেছে লংগদু উপজেলা প্রশাসন। রবিবার সকাল ১১ টায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার জনি রায়’র নেতৃত্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণে থেকে র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফের উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়।
র্যালিতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, লংগদু থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন, মাইনীমূখ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন কমল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবে ইলাহী, উপজেলা খাদ্য কর্মকর্তা মনিময় চাকমা, সার্ভেয়ার কামাল হোসেন, প্রবীন সাংবাদিক এখলাস মিঞা খান।
