সৈকত বাবু/রিকোর্স চাকমা
রাঙামাটিতে চট্টগ্রামের আঞ্চলিক ভাষার “আঁরা চাঁটগাইয়া সাহিত্য উৎসব” উদযাপন করা হয়েছে। ৪ জুন শনিবার সকাল সাড়ে দশটা থেকে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসব পালিত হয়। রাঙামাটির ক্ষুদ্র নৃ গোষ্ঠির সাংস্কৃতিক মিলনায়তনে আঁরা চাঁটগাইয়া সাহিত্য পরিষদের আয়োজনে শনিবার দুপুর থেকে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে ছিল চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গান, কবিতা আবৃতি, নাচ, নাটক কৌতুক নকশা পরিবেশনের পাশাপাশি ছিল গুনীজন সংবর্ধনা। এ উৎসবের উদ্বোধন করেন কবি মনির আহমদ। 
এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি প্রফেসর ড: কাঞ্চন চাকমা। উৎসবে আলোচনা সভায় বক্তারা বলেন, চট্টগ্রামের আঞ্চলিক ভাষা বাংলা সাতিহ্যকে অনেক সমৃদ্ধশালী করেছে। কোন কারনে যাতে চট্টগ্রামের আঞ্চলিক ভাষা হারিয়ে না যায় এবং চাঁটগাইয়া ভাষার চর্চারও আহবান জানান। 
আঁরা চাঁটগাইয়া পরিষদের সভাপতি সুনীল কান্তি দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কবি ও সাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী, কবি সাহিত্যিক ওমর ফারুক, কবি কামরুল হাসান, লেখক জামাল উদ্দিন, লেখক ও গবেষক প্রভাংশু ত্রিপুরা, গবেষক মথুরা বিকাশ ত্রিপুরা, বাংলাদেশ বেতার রাঙামাটির আঞ্চলিক পরিচালক মো: সেলিম, অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা অঞ্জুলিকা খীসা, লেখক জান-ই-আলম, সাবেক জাতীয় ফুটবল দলের খেলোয়াড় বরুন বিকাশ দেওয়ান, ক্ষুদ্র নৃ গোষ্ঠির পরিচালক রুনেল চাকমা প্রমুখ। জাতীয় ক্রীড়া পুরস্কার অর্জন করায় বাংলাদেশ ফুটবল দলের সাবেক খেলোয়াড় বরুন বিকাশ দেওয়ানকে সংবর্ধনা প্রদান বরা হয়।
