নিজস্ব প্রতিবেদক, লংগদু ॥
রাঙামাটির লংগদু উপজেলায় সম্ভাবনাময় কাজু বাদাম ও কফি চাষে উদ্বুদ্ধ করতে কৃষক ও কৃষাণীদের মাঝে প্রশিক্ষণ শেষে এবার কাজু বাদাম ও কফি গাছের চারা বিতরণ করা হয়েছে।
শুক্রবার কৃষি মন্ত্রণালয়ের প্রকল্পের উদ্যোগে লংগদু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাস্তবায়নে উপজেলার বিভিন্ন এলাকার ৬০টি কাজু বাদাম প্রদর্শণীর জন্য ৬০ কৃষককে জন প্রতি ৮০টি করে কাজুবাদাম গাছের চারা ও ২০টি কফি চাষের প্রদর্শনীর জন্য ২০ জন কৃষককে জনপ্রতি ১৩৫টি কপি গাছের চারা বিতরণ করা হয়। উপজেলা সদরে নৌ-ঘাটে এই চারা বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রতন কুমার চৌধুরীসহ বিভিন্ন উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত থেকে কফি ও কাজু বাদাম চারা বিতরণ করেন।
এছাড়া কপি ও কাজুবাদাম প্রশিক্ষন প্রাপ্ত কৃষকদেরকে পরবর্তীতে বাগান সৃজনের জন্য এক বস্তা করে সাদা সার, ডিএপি সার, এমওপি সার ও জিপসাম সার প্রদান করা হবে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম ।
