সৈকত বাবু
রাঙামাটির কাউখালি উপজেলায় দিনব্যাপী গণশুনানী ও লিগ্যাল এইড কমিটি গছন করা হয়েছে ০২ জুন বৃহস্পতিবার রাঙ্গামাটির কাউখালী উপজেলার তিনটি ইউনিয়ন বেতবুনিয়া, কলমপতি ও ঘাগড়া ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি গঠন পূর্বক প্রকাশ্য গণশুনানী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির জেলা লিগ্যাল এইড অফিসার জনাব মোঃ জুনাইদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলার লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জনাব মো সামশুদ্দোহা। এইদিন সকাল নয়টায় বেতবুনিয়া ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি গঠন পূর্বক এক গনশুনানী অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন বেতবুনিয়া ইউনিয়ন এর চেয়ারম্যান জনাব বাবু অংক্যজ চৌধুরী। 
এরপর সকাল দশটায় বেতবুনিয়া উচ্চ বিদ্যালয়ের শত শত ছাত্র – ছাত্রীদের মাঝে লিগ্যাল এইড এর প্রচারাভিযান ও এক গণশুনানী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বেতবুনিয়া উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব খোরশেদ । এসময় জেলা লিগ্যাল এইড অফিসার ছাত্র -ছাত্রীদের সাথে মত বিনিময় পূর্বক তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তারপর বেলা সাড়ে এগারোটায় ও সাড়ে বারোটায় যথাক্রমে কলমপতি ও ঘাগড়া ইউনিয়নের লিগ্যাল এইড কমিটি গঠন পূর্বক গনশুনানী অনুষ্ঠিত হয়।এতে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি ও স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
