‘মা ও শিশুর জীবন বাঁচাতে, স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে’ এ প্রতিপাদ্য নিয়ে রাঙামাটির কাউখালিতে পালিত হয় নিরাপদ মাতৃত্ব দিবস কাউখালি উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসার সহযোগীতা দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ২৮ মে শনিবার সকালে সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়েরর সভা কক্ষে কাউখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক চিকিৎসক ডা: ডা. ইফতেখারুল আলম ফরহাদের সভাপতিত্বে অলোচনা সভায় বক্তব্য রাখেন নার্সিং সুপারভাইজার ফারজানা রিনা, সিনিয়র স্টাফ নার্স নিরতা চাকমা, ইপসার প্রোগ্রাম ম্যানেজার সবুজ চাকমা, সুখি জীবন প্রকল্পের প্রোগ্রাম অফিসার মাহিনুর আক্তার প্রমুখ। আলোচনা সভায় বক্তরা বলেন, নিরাপদ মাতৃত্ব দিবসকে সামনে রেখে মা ও শিশু স্বাস্থ্য ভালো রাখতে সরকারের বিভিন্ন উদ্যোগ, SDG, MDG লক্ষ্যমাত্রা পূরণে মা ও শিশু স্বাস্থ্যের গুরুত্ব, গর্ভবতী নারীদের নিয়মিত চেকআপ, গর্ভকালীন সময়ে বিভিন্ন শারীরিক পরিক্ষা, টিটি টিকা গ্রহন ( অবিবাহিত দের ও প্রয়োজন), পাঁচটি বিপদচিহ্ন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ। মা ও শিশুর কল্যাণে হাসপাতালে প্রসবের উপর জোর দেয়া হয়, প্রসব পরবর্তী চেকআপ এবং গর্ভধারণ এর আগে ও চেকআপ করার মাধ্যমে সুস্থ থাকার বিষয় সবাইকে সচেতন করতে হবে। আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও মাঠ পর্যায়ের বিভিন্ন প্রকল্পের সেচ্চাসেবক, স্বাস্থ্য কর্মীরা উপস্থিত ছিলেন।
