ইয়াছিন রানা সোহেল
রাঙামাটিতে ৮১৬৭৬ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২২ উপলক্ষে রাঙামাটিতে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশনে এই তথ্য জানানো হয়।
বুধবার বিকেল ৩টায় রাঙামাটি জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সিভিল সার্জন সম্মেলন কক্ষে এ ওরিয়েন্টেশসভা অনুষ্ঠিত হয়।
রাঙামাটি জেলার ডেপুটি সিভিল সার্জন ডাঃ আরেফিন আজিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দৈনিক গিরিদর্পণের সম্পাদক এ কে এম মকছুদ আহমদ, প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রিপোর্টার্স ইউনিটির
সভাপতি সুশীল প্রসাদ চাকমা, ডাঃ ইমরুল হাসান প্রমূখ।
আগামী ৪-৭ জুন অনুষ্ঠিত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এবার রাঙামাটির ১০ উপজেলায় ৬-১১ মাস বয়সী শিশুকে মোট ৯২৫২ এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে ৭২৪২৫জনসহ সর্বমোট ৮১৬৭৬ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন রাঙামাটি ডেপুটি সিভিল সার্জন ডাঃ আরেফিন আজিম।
