রাঙামাটির নানিয়ারচর উপজেলার কুকুরমারা আশ্রয়ন কেন্দ্র এলাকায় দুই দল সশস্ত্র সন্ত্রাসীর বন্দুকযুদ্ধ চলাকালে গুলিবিদ্ধ হয়েছেন আছিয়া বেগম নামের এক নারী। ইসলামপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা ও মেশাররফ হোসেন এর স্ত্রী এই নারী পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন। তাকে প্রথমে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়,পরে তাকে রাঙামাটি সদর হাসপাতালে প্রেরণ করা হয়। আহত নারী জানিয়েছেন, তিনি ওই পথে যাওয়ার সময় দুই পায়ে গুলি লাগে। তিনি আরো জানান, তিনি জেনেছেন আঞ্চলিক দুই দল ইউপিডিএফ ও জেএসএস(এমএনলারমা)’র মধ্যে এই বন্দুকযুদ্ধ হয়েছে।
রাঙামাটির পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান জানিয়েছেন, বিষয়টি আমি জেনেছি,কাদের মধ্যে গুলি বিনিময় হয়েছি আমরা জানিনা। গুলিবিদ্ধ এক নারীকে রাঙামাটি হাসপাতালে আনা হয়েছে। আমরা বিস্তারিত খোঁজ খবর নিচ্ছি।
Previous Articleসৎ ছেলের কোপে আহত মা
Next Article রাঙামাটি অনুর্ধ্ব ১৪ দল হারলো ৫৭ রানে !
