পুষ্প মোহন চাকমা, বিলাইছড়ি ॥
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, অন্য যে কোন সরকারের তুলনায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার অত্যন্ত আন্তরিক। তিনি পাহাড়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে।
মঙ্গলবার বিলাইছড়ি বাজার সার্বজনীন বৌদ্ধ বিহার এর পালবার লিং সেন্টার শিশু সদন এর পাঁচতলা ভবন নির্মাণের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে শিক্ষা, প্রতিষ্ঠান, রাস্তাঘাট ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নে কাজ করে যাচ্ছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। বিলাইছড়িতে শিক্ষার মান উন্নয়নে সবাইকে লক্ষ্য রাখতে হবে।
এছাড়াও তিনি বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, থানা, উপজেলা কেন্দ্রীয় জামে মদজিদ পরিদর্শন করেন এবং তাদের সুবিধা-অসুবিধার কথা শুনেন।
চেয়ারম্যানের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের ট্রাস্টি জয় সেন তঞ্চঙ্গ্যা এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-ধর্ম বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি তঞ্চঙ্গ্যা।
এছাড়াও উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর, ও পালবার লিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ও বিলাইছড়ি বাজার সার্বজনীন বৌদ্ধ বিহার অধ্যক্ষ দেবতিষ্য ভিক্ষু। এছাড়া উপজেলার বিভিন্নস্তরের জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
