কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙামাটির কাপ্তাই উপজেলার সীতাঘাট মন্দির সংলগ্ন কর্ণফুলী নদীতে পানিতে গোসল ডুবে একজন নিহত ও একজন নিখোঁজ হয়েছে। নিহত লোকেশ বৈদ্যের (১৯) লাশ বিকেলে উদ্ধার করা হয়েছে এবং অপূর্ব সাহা(১৮) এখনো নিখোঁজ রয়েছে।
বুধবার দুপুরে কর্ণফুলী নদীতে গোসল করতে নামেন ৬ যুবক। হঠাৎ ¯্রােতের মুখে পড়েন তারা। তাদের মধ্যে ৪ জন সাঁতরিয়ে উঠতে পারলেও ২জন নদীর পানিতে তলিয়ে যায় বলে জানান কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর পরিদর্শক নুরুল করিম।
এদিকে ঘটনার সংবাদ পেয়ে নৌ বাহিনীর ৮ সদস্যের একটি ডুবুরি দল নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেন। বিকেলে নিখোঁজ লোকেস বৈদ্যের লাশ উদ্ধার করে ডুবুরীরা। নিহত লোকেশ বৈদ্য চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার শাকপুরা গ্রামের অপু বৈদ্যের ছেলে। সে চট্টগ্রাম ইসলামিয়া কলেজে প্রথম বর্ষে অধ্যয়নরত বলে জানা যায়। এদিকে নিখোঁজ অপূর্ব সাহাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। তার বাড়ি চট্টগ্রাম সদরঘাট এলাকায় বলে তার বন্ধু তৌহিদুল ইসলাম জানান।
জানা যায়, চট্টগ্রাম হতে ৬ যুবক সকালে কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা মিশনঘাট এলাকায় আসে। সেখান থেকে তারা নৌকা ভাড়া করে চিৎমরম বৌদ্ধ বিহার ঘাটে যান। পরে নৌকাযোগে ঘটনাস্থলে এসে গোসল করতে নামে।
ঘটনার সংবাদ পেয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, শহীদ মোয়াজ্জম নৌ ঘাঁটির লেঃ কমান্ডার মোঃ ফয়জুর রহমানের নেতৃত্বে ১০ সদস্য বিশিষ্ট নৌ ডুবুরী দল ও কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ তদারকি করেন। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, আপাতত উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আবারো উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।
