দৈনিক চট্টগ্রাম প্রতিদিন ও আমাদের সময় ডট কম এর রাঙামাটি প্রতিনিধি, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতাদের একজন সিনিয়র সংবাদকর্মী চৌধুরী হারুনুর রশীদ এর মাতা শাহজাহান বেগম চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯১ বছর। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
মঙ্গলবার সকাল এগারোটায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মাহাতা চৌধুরী বাড়ীতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত নবাবউদ্দিন চৌধুরীর স্ত্রী শাহজাহান বেগম চৌধুরী মৃত্যুকালে ৪ ছেলে, ৪ মেয়ে সহ অসংখ্য নাতি নাতনী ও স্বজনদের রেখে গেছেন।
বুধবার সকাল দশটায় গ্রামের বাড়ির নিজ কবরস্থানে তার দাফন অনুষ্ঠিত হবে। সাংবাদিক হারুনুর রশীদ তার মায়ের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
সাংবাদিক চৌধুরী হারুনুর রশীদ এর মায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড়টোয়েন্টিফোর ডট কম পরিবার, পার্বত্য চট্টগ্রাম সাংবাদিক সমিতি, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সামাজিক সংগঠন। তারা মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
