নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটির কাপ্তাই হ্রদে নৌ পুলিশ অভিযান পরিচালনা করেছেন। সোমবার দুপুরে হ্রদের বিভিন্ন পয়েন্টে নৌ পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম ভুঁইয়ার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহকারী পুলিশ সুপার মোঃ ইউসুফ সিদ্দিকী, পুলিশ পরিদর্শক (নিঃ) ইরফানুর রহমান অংশ নেন।
উক্ত অভিযানের সময় দুইটি ঝোঁপ, ১১০ টি বাঁশ, ১২০ টি বড়শি ও ১০টি মাছ ধরার চাই উদ্ধার করে ধ্বংস করা হয়।
উল্লেখ্য, কাপ্তাই হ্রদে ৬মে হতে শুরু হওয়া অভিযান জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে। অভিযান পরিচালনাকালীন কাপ্তাই হ্রদে সকল ধরনের অবৈধ জাল, মাছ ধরার উপকরণ ও আনুষঙ্গিক যন্ত্রপাতির ব্যবহার বন্ধে নৌ পুলিশের কার্যকর পদক্ষেপ অব্যাহত থাকবে বলে জানান নৌ পুলিশ সুপার।
