রাঙামাটির লংগদুতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের মাইনীমুখ ইউনিয়ন শাখা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার লংগদু উপজেলার মাইনীমুখ বাজারস্থ মোঃ আবুল কালাম সওদাগরের ভবনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মাইনীমুখ ইউনিয়ন শাখা কমিটি গঠনকল্পে এক আলোচনা সভা আয়োজন করা হয়। এতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন ভূইয়া সভাপতিত্ব করেন।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আবু আহম্মেদ, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দিন, প্রচার সম্পাদক মোঃ লিটন মিয়া, সদস্য মোঃ রবিউল।
আলোচনা সভা শেষে সকলের মতামতের ভিত্তিতে স্বেচ্ছাসেবক দলের মাইনীমুখ ইউনিয়ন শাখা কমিটি গঠন করে। এতে সভাপতি পদে মোঃ লিটন মিয়া, সাধারণ সম্পাদক পদে মোঃ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ লোকমান হোসেন নির্বাচিত হন।

১ Comment
লংগদু উপজেলা ছাত্রদলের পক্ষথেকে শুভকামনা রইলো।