নিজস্ব প্রতিবেদক, লংগদু ॥
রাঙামাটির লংগদুতে ইয়াবাসহ এক য্বুককে আটক করেছে পুলিশ। আটক যুবক উপজেলা মাইনীমুখ ইউনিয়নের পূর্বজারুল বাগান এলাকার ইউনুছের ছেলে রুহুল কবির(১৮)। সোমবার বিকালে লংগদু উপজেলার মাইনীমুখ বাজার লঞ্চঘাট এলাকা থেকে ইয়াবাসহ রুহুল কবিরকে আটক করে পুলিশ।
লংগদু থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, মাইনীমুখ বাজার লঞ্চঘাট এলাকায় ইয়াবা ট্যাবলেট নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রুহুল কবিরকে জিজ্ঞাসাবাদ করার সময় তাকে তল্লাশি চালানো হলে এসময় তার কাছ থেকে ৪৩পিস ইয়াবা জব্দ করা হয়।
লংগদু থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ইয়াবাসহ যুবক আটকের বিষয়টি নিশ্চিত করেন।
