বিলাইছড়ি প্রতিনিধি ॥
রাঙামাটির বিলাইছড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন ইভেন্টের চিত্রাঙ্কন, কবিতা ও ছড়া আবৃত্তি এবং রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হলরুমে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার রূপময় চাকমা, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজল কান্তি দে, কুতুবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুতুল চন্দ্র তঞ্চঙ্গ্যা।
প্রতিযোগিতায় ১ম শ্রেণি হতে ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
