নিজস্ব প্রতিবেদক, বান্দরবান ॥
বান্দরবানে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে ‘মুজিববর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে জেলা প্রশাসন চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ডা. মো. শেখ ছাদেকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলসুম, অতিরিক্ত পুলিশ সুপার কুদ্দুছ ফরাজি, ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন কর্মকর্তা নাজমুল আলম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, প্রাকৃতিক দুর্যোগকে সাহসের সাথে মোকাবেলা করতে হবে। সবচেয়ে বড় প্রয়োজন পূর্ব প্রস্তুতি। দুর্যোগকালীন সময়ে সবাই একত্রিত থাকলে প্রত্যেকটা সমস্যা মোকাবেলা করা সম্ভব।
