নিজস্ব প্রতিবেদক
শনিবার (৫ মার্চ) বঙ্গবন্ধু রাঙামাটি পৌরসভা প্রথম বিভাগ ক্রিকেট লীগের সুপার ফোরের চতুর্থ ম্যাচে রাঙামাটি কনফিডেন্স ক্রিকেট একাডেমির জয়রথ থামিয়ে দিলেন প্রতিভা ক্রিকেট ক্লাব। ৬ উইকেটের জয় নিয়ে নিজেদের যেমন লীগের চ্যাম্পিয়ানশীপে টিকিয়ে রাখলেন প্রতিভা তেমনি লীগের শেষ ম্যাচে কনফিডেন্স একাডেমি বনাম রফিক স্মৃতি ক্লাবের খেলাটাও গুরুত্বপূর্ণ হয়ে উঠলো শিরোপা নির্ধারণে।
এদিন সকালে রাঙামাটি চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কনফিডেন্স ক্রিকেট একাডেমি। ৩৯.৪ ওভারে ১৫৩ রান করে অলআউট হয় কনফিডেন্স ক্রিকেট একাডেমি।ইনজামাম ৫১ ও লিখন ২৮ রান করেন। প্রতিভার শাওন ৩টি উইকেট নেন।

বিরতির পর ১৫৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রতিভা ক্রিকেট ক্লাব ২ উইকেট হারালেও কনফিডেন্সের ক্রিকেটারদের ক্যাচ মিসে শিবলির ৫৯ রানে ভর করে ২৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৪ রান করে ৬ উইকেটে জয়লাভ করে প্রতিভা ক্লাব।
বর্তমানে রফিক স্মৃতির ১২ পয়েন্ট, কনফিডেন্সের ৯ ও প্রতিভার ৯ পয়েন্ট রয়েছে। প্রতিভা ৭ মার্চ লড়বে আগামী সংঘের সঙ্গে জয়ী হলে ১২ পয়েন্ট। রফিক স্মৃতি ৮ মার্চ শেষ ম্যাচে লড়বে কনফিডেন্সের সঙ্গে মুখোমুখি হবে। রফিক স্মৃতি জয়ী হলে ১৫ পয়েন্ট নিয়ে লীগ চ্যাম্পিয়ান হয়ে যাবে আর কনফিডেন্স জয়ী হলে ১২ পয়েন্ট হয়ে যাবে তখন নেট রানরেটে নির্ধারণ হয়ে চ্যাম্পিয়ান-রানার্সআপ।
আগামী ৮ মার্চ লীগের শেষ ম্যাচে রফিক স্মৃতি ও কনফিডেন্সের ম্যাচে নির্ধারণ হবে এবারের লীগ শিরোপা কার কাছে যাবে।
