নিজের বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগের ‘প্রতিবাদ’ জানিয়ে অভিযুক্ত রহমত উল্ল্যাহ জানিয়েছেন, রাঙামাটি মেডিকেল কলেজের প্রিন্সিপাল কোয়ার্টারস্থ ভবনে আমার ওপর আনিত ধর্ষণের অভিযোগ মিথ্যা ও পূর্ব শত্রুতার জের ধরেই। প্রিন্সিপাল কোয়াটার ভবনের চাবি থাকে প্রিন্সিপালের নিজস্ব কেয়ারটেকার মো. জসিম উদ্দিন ও প্রিন্সিপালের কাছেই। তাছাড়া ওই জায়গায় সিসি ক্যামেরাও লাগানো রয়েছে।
মঙ্গলবার দেয়া গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রহমত উল্ল্যাহ আরও উল্লেখ করেন, বাদীপক্ষের লোকজন ঘটনার আগের দিন রাত ১টা থেকে তাদের মেয়েকে পাওয়া যাচ্ছে না বলে শোনা যায়, আর আমার নামে ঘটনাটির অভিযোগ আসে ভোর আনুমানিক ৬ টায় । পরদিন সকালেই তারা আমার নামে এ মিথ্যা অভিযোগ তোলে। এ মিথ্যা অভিযোগের প্রেক্ষিতে আমার মা বাদী হয়ে কোতয়ালী থানায় কাউন্টার অভিযোগ দাখিল করে সত্য বিচার পাওয়ার আবেদন করে। রহমতউল্লাহ দাবি করেন, তিনি কোন প্রকার ধর্ষণের ঘটনার সাথে জড়িত নন এবং তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন।
বাদীপক্ষের লোকজন স্থানীয় জনপ্রতিনিধি টিটু কমিশনারের কথাও মানতে রাজি না হয়ে মামলায় যেতে চায় বলে অভিযোগ করেন অভিযুক্ত রহমত উল্ল্যাহ। এই বিষয়ে ন্যায় বিচার পাওয়ার জন্য তার মা বাদী হয়ে থানায় মামলা করেছেন বলেও জানিয়েছেন তিনি।
Previous Articleবান্দরবানে ঘরোয়া পর্যটনের হাতছানি
Next Article আলোহীন অন্ধকার
১ Comment
ভাই এইটা কোন রহমত উল্যাহ