আলীকদম প্রতিনিধি ॥
বান্দরবানের আলীকদম সেনাজোনের উদ্যোগে দুস্থ জনসাধারণের মাঝে শীত সামগ্রী প্রদান ও ফ্রি মেডিকেল ক্যম্পেইন এবং বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে। রবিবার সকালে আলীকদম সেনা জোন ২৩বীরের উদ্যোগে, বাস র্টামিনাল সংলগ্ন মুরুং কল্যাণ ছাত্রাবাসের মাঠে এলাকার গরীব, অসহায় ও প্রতিবন্ধী শতাধিক পরিবারকে মধ্যে শীতের কাপড়, কম্বলসহ শীত সামগ্রী প্রদান করা হয়।
এসময় আলীকদম সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল মনজুরুল হাসান পিএসসি ও মেজর শেখ আব্দুল্লাহ আল ফারাবি উপস্থিত থেকে বিভিন্ন এলাকা থেকে আগত, অসহায় ও দরিদ্র পরিবারের হাতে এই মানবিক সহায়তা প্রদান করেন। এ সময় সেনা কর্মকর্তারা বলেন, দেশের সাধারণ মানুষের কল্যাণে কাজ করছে সেনাবাহিনী। ভবিষ্যতেও এই ধারা বজায় থাকবে।
