কাপ্তাই প্রতিনিধি ॥
‘তথ্য দিন, সেবা নিন’ এই প্রতিপাদ্যকে সামনে কাপ্তাইয়ের শীলছড়িতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার কাপ্তাই থানাধীন ওয়াগ্গা ইউনিয়নের শীলছড়িস্থ দি রয়েল ক্লাবে করোনা ভাইরাস সংক্রমণের বিস্তার রোধ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনসচেতনতা মূলক এই বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে ওইদিন বেলা ১১টায় উক্ত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। এসময় এসআই জাহেদুল আলম, এসআই মো. ইখতিয়ার হোসেন, এএসআই সারোয়ার হোসাইনসহ স্থানীয় ইউপি সদস্য, কার্বারিগণ ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শীলছড়ির সাধারণ জনগণ সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা করোনা ভাইরাস সংক্রমণের বিস্তার রোধে সরকারি ১১ দফা নির্দেশনা এবং বাধ্যতামূলক মাস্ক ব্যবহারের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেয়। এছাড়া এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনসচেতনতার গুরুত্বও তুলে ধরেন বিট পুলিশিং সভায়।
