‘অবিভক্ত পার্বত্য চট্টগ্রাম জেলা রাঙামাটিতে বঙ্গবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বইটি লিখেছেন দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড়২৪ ডটকম’র নগর সম্পাদক ইয়াছিন রানা সোহেল। রবিবার জেলা পরিষদের এনেক্স ভবনে মাসিক সমন্বয় সভার পূর্বে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম বইয়ের মোড়ক উন্মোচন করেন। এসময় জেলা পরিষদের সদস্যগণ ও জেলা পরিষদের আওতাধীন প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
Previous Articleতিন কারণে রাঙামাটিতে করোনার ঊর্ধ্বগতি
Next Article দুর্গম হরিণছড়ায় বিশুদ্ধ পানির সঙ্কট
