রাজস্থলী প্রতিনিধি ॥
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সভা আয়োজন করা হয়।
অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তনু কুমার দাশ। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, রাজস্থলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহমদ খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলা অং মারমা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজরুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা উৎপল বড়ুয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলামসহ সরকারি বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আইনশৃঙ্খলা রক্ষার্থে সকলকে একযোগে কাজ চালিয়ে যাবার আহ্বান জানান তিনি।
